বাংলাদেশে কনকা, গ্রি এবং হাইকো ইলেকট্রনিক্সের প্রস্তুতকারী ইলেক্ট্রো মার্ট গ্রুপ ঝউএ ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬ জিতেছে। সম্প্রতি ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে ইলেকট্রনিকস পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়োত্তর সেবার মাধ্যমে জাতিসঙ্ঘের এসডিজি বিষয়ক লক্ষ্যমাত্রা ৭, ৮, ৯, ১২ ও ১৩ অর্জনে বিশেষ অবদানের জন্য ৫৯টি টেকসই ব্র্যান্ড উদ্যোগকে স্বীকৃতি দেয়া হয়েছে। ইলেক্ট্রো মার্ট জাতিসঙ্ঘের পাঁচটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে তাদের কার্যক্রম পরিচালনা করে। কোম্পানির প্রধান কর্মসূচিগুলো সরাসরি এই ল্যগুলোর সাথে সম্পৃক্ত। সেগুলো হলো- সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি; শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; দায়িত্বশীল ভোগ ও উৎপাদন এবং জলবায়ু সংরক্ষণ। বিজ্ঞপ্তি।



