রাশিয়া থেকে আরো এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

Printed Edition

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি

ভারতের বিমানবাহিনীকে অধিকতর শক্তিশালী করতে রাশিয়া থেকে নতুন করে ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। কিরগিজস্তানে আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন। প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতার পরিধি বিস্তৃত করার লক্ষ্যে আয়োজিত ওই বৈঠকে নতুন এই সামরিক ক্রয়ের প্রাথমিক রূপরেখা উঠে আসে।

ভারতে ‘সুদর্শন’ নামে পরিচিত উচ্চপ্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি ‘অপারেশন সিঁদুর’-এর সময় প্রতিবেশী পাকিস্তানের হামলা প্রতিহত করতে অত্যন্ত সফল ভূমিকা রেখেছিল। সর্বাধিক ৪০০ কিলোমিটার দূরত্বের হামলা সামলানোর সক্ষমতা থাকায় শত্রুপক্ষের বিমান নিজ আকাশসীমায় অবস্থান করেও এই ব্যবস্থার হাত থেকে রেহাই পায় না।