চুয়াডাঙ্গায় অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থায় বিজিবি

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

অবৈধভাবে কোনো যাচাই-বাছাই ছাড়াই নির্বিচারে বাংলা ভাষাভাষীদের বাংলাদেশী আখ্যা দিয়ে অমানবিক আচরণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের আঁধারে তাদের এ দেশে ঠেলে দিচ্ছে। এতে করে নিদারুণ কষ্ট পোহাচ্ছে ওই মানুষগুলো। বিজিবির সাথে স্থানীয় বাসিন্দারা রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে। বিজিবি হ্যান্ডমাইকে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে প্রচার চালাচ্ছে। সীমান্তের ১৫০ গজের ভেতর কেউ যেন অবস্থান না নেয়, সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবি টহল অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দারা বিজিবির কাজে সহযোগিতা করছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, বিজিবি রাতদিন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করছে। এ কাজে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট সহযোগিতা করছেন।