পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও অস্থায়ী প্রেসিডেন্ট, তৎকালীন মুসলিম লীগের সভাপতি এবং উপমহাদেশের মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অগ্রনায়ক মরহুম আলহাজ এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৫৩তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে বেলা ৩টায় বাংলাদেশ মুসলিম লীগের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের ওপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী। আলোচনায় অংশ নেবেন- কেন্দ্রীয় নেতা শেখ আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, তারেক জমির সজীব, এস আই ইসলাম মিলন, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, ডা: হাজেরা বেগম ও ইঞ্জিনিয়ার ওসমান গনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এ ছাড়া একই দিন সকালে চট্টগ্রামের রাউজানের গহিরাস্থ মরহুমের মাজারে খতমে কুরআন, মিলাদ মাহফিল ও জিয়ারতের আয়োজন করা হয়েছে। মরহুমের ৫৩তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ মুসলিম লীগের সব শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী। বিজ্ঞপ্তি।



