কেরানীগঞ্জে ভূমি প্রতারক চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Printed Edition

ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর এলাকায় পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে একটি ভূমি প্রতারক চক্র মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে এক ভুক্তভোগী সনাতন ধর্মাবলম্বী পরিবার। গতকা সোমবার সকালে বাঘৈর গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য অঞ্জন সেন গুপ্ত এই লিখিত অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, হুমায়ুন বিপ্লব ও শাকিলসহ কয়েকজন ব্যক্তি সম্পত্তিটি হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে বিভিন্ন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছে, যা তাদের সামাজিকভাবে মারাত্মক হেয় প্রতিপন্ন করেছে। অঞ্জন সেন গুপ্ত স্পষ্ট করেন যে, অভিযুক্ত ব্যক্তিদের কাউকেই তারা কখনো কোনো পাওয়ার অব অ্যাটর্নি বা জমিসংক্রান্ত প্রতিনিধিত্বের ক্ষমতা দেননি। সংবাদে বিপুল অর্থ লেনদেনের যে দাবি করা হয়েছে তাও অসত্য। মূলত আর্থিক সঙ্কটের কারণে তারা জমি বিক্রির উদ্যোগ নিলে এই চক্রটি ষড়যন্ত্র শুরু করে।