শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ২০২৬-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের তৃতীয় সভা গতকাল মঙ্গলবার কাউন্সিলের ধানমন্ডির নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পর্ষদের একটি নিয়মিত সভা ও একটি জরুরি সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি অত্র কাউন্সিলের দুই মাসের হিসাব বিবরণী অনুমোদন করা হয়। কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান এবং পরিচালক গনেশ চন্দ্র সাহা; আরজু রহমান ভুঁইয়া; মোহাম্মদ নুরুচ্ছাফা মজুমদার; জিয়াউল ইসলাম; কে এম আরিফুজ্জামান; সরওয়ার আলম; রফিউর রহমান খান ইউসুফজাই ও মোহাম্মদ আমিনুল ইসলাম পর্ষদ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



