মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছা প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক, মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, খুকশিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রবীণ সাংবাদিক মো: শামছুদ্দিন মাস্টার (৬৬) রোববার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। রোববার বাদ আসর খুকশিয়া গ্রামে প্রথম নামাজে জানাজা ও বাদ মাগরিব পৌর গোরস্তান মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পৌর গোরস্তানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এর আগে মরহুমের লাশ মুক্তাগাছা প্রেস ক্লাব প্রাঙ্গণে রাখা হয়। সেখানে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। তার মৃত্যুতে মুক্তাগাছা প্রেস ক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়।



