দোহারে ২ হাজার পরিবার পেল ইফতার সামগ্রী

Printed Edition

দোহার (ঢাকা) সংবাদদাতা

ঢাকার দোহার উপজেলার বানাঘাটা এলাকায় অসহায় ও দুস্থ দুই হাজার পরিবারের মাঝে টিসিএস এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বানাঘাটা এলাকায় (টিসিএল) তানভির কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে চাল, খেজুর, ছোলা, চিঁড়া, সয়াবিন তেল, মুড়ি, চিনি, পেঁয়াজ, সেমাই ও নুডুলস তুলে দেন। অনুষ্ঠানে টিসিএলের ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। এখন অমার দায়িত্ব হলো আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিসিএলের চেয়ারম্যান পারভিন আক্তার, দোহার থানার ওসি সিদ্দিকুর রহমান, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম, সাবেক সুতারপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বেপারী প্রমুখ।