রেকর্ড দাবদাহে পুড়ছে ফ্রান্স, ৬০ বিভাগে কমলা সতর্কতা

Printed Edition

ফ্রান্স প্রতিনিধি

তীব্র, অসহনীয় ও দীর্ঘস্থায়ী এক তাপপ্রবাহের কবলে পড়েছে গোটা ফ্রান্স। দেশের বিস্তীর্ণ অঞ্চলে এই চরম আবহাওয়ার কারণে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফরাসি জাতীয় আবহাওয়া সংস্থা ‘মেতেও-ফ্রঁস’ জানিয়েছে, দেশের অন্তত ৬০টি বিভাগে বর্তমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ফ্রান্সের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ইতোমধ্যে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। কিছু অঞ্চলে এই তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে নতুন রেকর্ড গড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।