বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা। গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোট নেতারা তাকে ফুল দিয়ে এই শুভেচ্ছা জানান।
এ সময় জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সভাপতি ব্যারিস্টার নাসিম খান, জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাৎ, গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপা সভাপতি জাকির হোসেন রিয়াজসহ জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে জাতীয়তাবাদী সমমনা জোট বিএনপির সাথে থেকে আন্দোলনকে বেগবান করেছে। আশা করি বর্তমানে গণতন্ত্রকে সুদৃঢ় করতে জাতীয়তাবাদী সমমনা জোট আগের মতোই বিএনপির পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে।
এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার নাসিম খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষণœ রেখে দেশকে সমৃদ্ধশালী করতে এ জোট বিএনপির পাশে থাকবে। -বিজ্ঞপ্তি।



