কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন

সভাপতি ফারুক সম্পাদক জিতু

Printed Edition

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার শাহ আলমগীর খান ফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু উপস্থিত ছিলেন।

নির্বাচনে সভাপতি পদে এনামুল হক ফারুক ২৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ জিতু ৩৩ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির জীবন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে চারটি ভোট বাতিল হয়। ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিপন চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি তাওহীদ হোসেন মিঠু ও সাদিক হোসেন মামুন, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক শাহ আলম শফি, দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, পাঠাগার সম্পাদক জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আসিফ হোসাইন মান্না এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দিলীপ মজুমদার।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এইচ এম জাকারিয়া মানিক, রফিকুল ইসলাম খোকন চৌধুরী, ইয়াসমনি রীমা, খালিদ সাইফুল্লাহ ও মো: আনোয়ার হোসাইন।