শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপা পৌর শহরের থানা রোডে ভাই ভাই জুয়েলার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাতে দুর্বৃত্তরা দোকানের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে প্রায় ১৫ ভরি স্বর্ণ ও ৮০ ভরি রৌপ্য গয়না চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গয়নার আনুমানিক মূল্য প্রায় ৩৩ লাখ টাকা বলে জানিয়েছেন দোকান মালিক উজ্জ্বল সরকার। তিনি জানান, সকালে দোকান খুলে চুরির ঘটনা টের পেয়ে তিনি তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ বলেন, আমরা তদন্ত করছি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


