‘জান দেবো জুলাই দেবো না’ সেøাগানে জামায়াতের র‌্যালি

Printed Edition

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শুক্রবার ধানমন্ডিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধানমন্ডি থানার উদ্যোগে ‘জুলাই র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি জিগাতলা, সিটি কলেজ, কলাবাগান ও ধানমন্ডি-২৭ নম্বর সড়ক প্রদক্ষিণ করে আবাহনী মাঠে এসে শেষ হয়। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

থানা আমির মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য ও জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিক।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে রক্ষা করতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া চেতনাকে ধারণ করেই দেশ থেকে শোষণ ও ফ্যাসিবাদ দূর করে ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে হবে।

মানুষের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

কোনো ষড়যন্ত্রই জুলাইয়ের অর্জনকে মুছে দিতে পারবে না। বিজ্ঞপ্তি।