আলজাজিরা
ভেনিজুয়েলায় গত জুন মাসে আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত চার হাজার ৯৩০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করছে জাতিসঙ্ঘ। তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ সর্বশেষ মৃতের সংখ্যা ঘোষণা করেন।
ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং ২১ হাজার ১২০ জন বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। ভূমিকম্পের পর থেকেই উদ্ধারকাজ চলছে।



