বিএমডিএ-এর সমন্বয় সভা অনুষ্ঠিত

Printed Edition

বরেন্দ্র অঞ্চলের কৃষি, সেচ ও পানিসম্পদ ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও টেকসই করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সার্বিক কার্যক্রম নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গতকাল রাজশাহীতে বিএমডিএর প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মো: হাসান জাফির তুহিন। সভায় নির্বাহী পরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আব্দুল লতিফ, মো: নাজিরুল ইসলাম, মো: জিন্নুরাইন খান, এ টি এম মাহফুজুর রহমান, মো: সমসের আলী ও শিবির আহমেদ, বিএমডিএর সচিব মো: মেহেদী হাসান, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, মো: আতিকুর রহমান, সৈয়দ জিল্লুর বারী, মো: মোস্তাফিজুর রহমান, হারুন-অর-রশিদ, মো: তোফাজ্জল আলী সরকার, মোসা: রুবিনা খাতুন, সানজিদা খানম মলি ও মো: তরিকুল ইসলামসহ রাজশাহী ও রংপুর বিভাগের সব অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক (কৃষি) এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। রাজশাহী ব্যুরো।