মৃত্যুবার্ষিকী

সাবেক এমপি ইব্রাহিম খলিলের মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

সাবেক এমপি ও ’৬৯-এর ১১ দফা ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, বাংলাদেশ যুব মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম খলিলের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। পল্টনস্থ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবেদা কাদের চৌধুরী এবং সভাপতিত্ব করবেন স্মৃতি সংসদের সভাপতি ও বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী।

ইব্রাহিম খলিল ১৯৪৬ সালে তদানিন্তন ফরিদপুর জেলার বর্তমান শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা বর্তমান সখিপুর থানার বিখ্যাত বালা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকা থেকে মুসলিম লীগ প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়েছিলেন। ১৯৮১ সালে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা অবস্থায় ৭ জুলাই লন্ডনে ইন্তেকাল করেন । তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে বেগম শামসুর নাহার খলিল দলমত নির্বিশেষে সবার কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি।