চবিতে চাকসুর উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর আয়োজনে এবং এডুম্যাক্স কনসালটেন্সির সহযোগিতায় দুই দিনব্যাপী “ওহঃবৎহধঃরড়হধষ ঊফঁপধঃরড়হ ঊীঢ়ড় ২০২৬” মঙ্গলবার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এ সময় উপস্থিত ছিলেন চবি প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। অনুষ্ঠানে ভিসি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বিশ্বমানের শিক্ষা অর্জনের সুযোগ সহজ করার লক্ষ্যে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের গ্লোবাল প্ল্যাটফর্মে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। এক্সপোতে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া এবং ক্যারিয়ার কাউন্সিলিং সংক্রান্ত তথ্য প্রদান করা হয়। মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা সরাসরি অভিজ্ঞ পরামর্শকদের সাথে কথা বলেন। বিজ্ঞপ্তি।