বোয়ালমারীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

Printed Edition

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারীতে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া ব্রিজ এলাকায় পাঁচ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

জানা গেছে, পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান মাতুব্বর ও সালথা উপজেলার বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত শনিবার মান্নান মাতুব্বরের লোকজন জিহাদ গ্রুপের সোলাইমান মাতুব্বর ও পরবর্তী সময়ে মুশফিক বিল্লাহ জিহাদের ওপর হামলা চালায়। এই ঘটনার জের ধরে রোববার বিকেলে মান্নান মাতুব্বরের সমর্থকরা প্রতিপক্ষের ছরোয়ার খাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ ওঠে। এরপরই উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ধুলজোড়া ব্রিজ এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।