চী নে র রূ প ক থা

ইউনানের দানব

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition

(গত দিনের পর)

একটি চিনামাটির টি-পট থেকে মধুর এক নারীকণ্ঠ বলছে, ‘আমি ছিলাম রাজকুমারের ধাত্রী। এখন তুমি যাকে দৈত্য শ্যান নামে চিনো, সে আসলে দৈত্য নয়। সে ছিল এক রাজকুমার। তার আসল নাম জিন লং। রাজকুমার জিন লং ছিলেন খুবই দয়ালু। হুই জিয়ান নামের এক দুই পরী রাজকুমারকে এবং আমাদেরকে অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপে রাজকুমার জিন লং দৈত্য বনে গেছেন আর আমরা হয়ে গেছি এক একটি জড়বস্তু।’

কক্ষের একেকটি জড়বস্তু থেকে এভাবে কথা শুনতে পেয়ে মেইলি আরো কৌতূহলী হয়ে ওঠে। সে জিজ্ঞেস করে, ‘তাহলে কীভাবে ওই দুই পরীর অভিশাপ থেকে মুক্তি পাবে তোমরা?। কোনো উপায় আছে নিশ্চয়ই?’

মোমদানিটি বলে, ‘ভালোবাসা! দৈত্য শ্যানের প্রতি যদি কারো অন্তর থেকে ভালোবাসা উছলে উঠে।

  • (চলবে)