চূড়ান্ত খসড়া প্রস্তুত

বেসরকারি শিক্ষকদের বদলীর আবেদন শুরু আগামী সপ্তাহে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলী আবেদনের খসড়া প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। খসড়া অনুযায়ী আগামী ২১ আগস্ট থেকে শিক্ষকদের বদলী আবেদন গ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এটি চূড়ান্ত করা হবে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। আলোচনায় দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভার একটি সূত্র জানিয়েছে, বদলী আবেদন গ্রহণ কবে শুরু হবে, শেষ হবে কবে, আবেদনের সময়সীমাসহ যাবতীয় বিষয় শিক্ষামন্ত্রীকে অবহিত করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত খসড়া মন্ত্রণালয়ে জমা দেবেন মাউশি ডিজি। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহের যেকোনো দিন বদলী আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।