শোক সংবাদ

মজিবর রহমান

Printed Edition

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বীর মুক্তিযোদ্ধা ও ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মজিবর রহমান (৮২) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ভারতের ঝাউকুঠি যুব শিবিরের শিবির ইনচার্জের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭২ সালে ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজে অধ্যাপনা শুরু করেন এবং সহকারী অধ্যাপক হিসেবে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। এ ছাড়া তিনি দীর্ঘ দিন ভুরুঙ্গামারীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কিশলয় বিদ্যা নিকেতনের অধ্যক্ষের দায়িত্ব পালন করে ছিলেন। শনিবার বাদ জোহর ভুরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় সম্মান ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।