মাধবদীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণা করা হবে : খায়রুল কবির খোকন

Printed Edition

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

সামাজিক উন্নয়ন ও মানবসেবার লক্ষ্যে নরসিংদীর মাধবদীতে প্রতিষ্ঠিত হলো আলহাজ ফজলুল করিম ফাউন্ডেশন। গত শনিবার মাধবদী ফজলুল করিম কিন্ডারগার্ডেন স্কুলের মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনটির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ এর সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি। এ সময় তিনি বলেন, খুব দ্রুত মাধবদীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণা করা হবে।

সভাপতিত্ব করেন মোস্তফা আজিজুল করিম সহকারী পরিচালক শ্রম অধিদফতর ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও চেয়াম্যান আলহাজ মো: ফজলুল করিম ফাউন্ডেশনের। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্যসচিব আহাম্মদ এনামুল করিম।

বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, মাধবদী শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো: ফজলুল আউয়াল মোল্লাহ এবং ড. রফিকুল ইসলাম, নরসিংদী জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাফিজুল ইসলাম, মাধবদী থানা যুবদলের সভাপতি শাহান উল্লাহ, শহর যুবদলের আহ্বায়ক মো: সোলায়মান ভূঁইয়া, যুবদল নেতা কাজী ওয়াসিম।