বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

Printed Edition
বিইউপির বার্ষিক সিনেট সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস করেছেন সসদ্যরা  : আইএসপিআর
বিইউপির বার্ষিক সিনেট সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস করেছেন সসদ্যরা : আইএসপিআর

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ১৮তম বার্ষিক সিনেট সভা বিইউপির সিনেট হলে গত ৩০ জুন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিইউপির ভিসি ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো: মাহ্বুব-উল আলম।

সভায় সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মাহবুব তার বক্তব্যে বলেন, বিইউপি বয়সে নবীন হলেও তার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা নিয়মিত প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতা, গবেষণা, সেমিনার, কর্মশালা এবং উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন, যা বিইউপির ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে আরো সুদৃঢ় করছে।

এ ছাড়াও বিইউপির ট্রেজারার এয়ার কমোডর মো: রেজা এমদাদ খান ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকা ও ২০২৬-২০২৭ অর্থবছরের ১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা ট্রেজারারের বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। আইএসপিআর।