পুতিনকে সরাসরি আলোচনার আহ্বান জেলেনস্কির

Printed Edition

রয়টার্স

ইউক্রেন যুদ্ধ অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিতে তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেয়ার মূল দায়িত্ব পুতিনেরই। একই সাথে তিনি সতর্ক করে দেন, কোনো সমঝোতা না হলে কিয়েভ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। তবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, পুতিন বার্তাটির বিষয়ে অবগত হলেও চিঠির বিষয়বস্তু এখনো বিস্তারিতভাবে পর্যালোচনা করার সুযোগ পাননি। এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে এমন বৈঠক হলে তা ‘দারুণ’ হবে।