কুমিল্লায় অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

Printed Edition

অগ্রণী ব্যাংক পিএলসির ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন ও ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে কুমিল্লায় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। এ সময় তিনজন গ্রাহকের কাছ থেকে শ্রেণিকৃত ঋণের নগদ ৩০ লাখ এক হাজার টাকা আদায় করা হয়। এ ছাড়াও এসএমই খাতে দুই কোটি ৩১ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো: আবুল বাশার। কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মো: ইখতিয়ার উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন অঞ্চল প্রধান, করপোরেট শাখা প্রধান, শাখা ব্যবস্থাপকরা ও সম্মানিত গ্রাহকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।