হেলথ টিপস

যে কারণে বারবার ক্ষুধা লাগে

Printed Edition

দুপুর বা রাতে ভরপেট খাওয়ার পরও অনেকের পেট যেন দ্রুত খালি হয়ে যায়। লাঞ্চ বা ডিনার শেষ হওয়ার সাথে সাথেই বারবার ক্ষুধার অনুভূতি চলে আসে আর স্ন্যাকস বা মিষ্টির প্রতি হাত চলে যায়। এ ধরনের বারবার ক্ষুধা কেবল অস্বস্তিকরই নয়, বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যে কারণে এমনটা হয়-

প্রোটিনের ঘাটতি : দীর্ঘ সময় ক্ষুধা মেটাতে মেনুতে পর্যাপ্ত প্রোটিন থাকা জরুরি। মাছ, গোশত, ডিম বা ডাল জাতীয় প্রোটিন খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে। প্রোটিন কম থাকলে লাঞ্চের পরও ক্ষুধা বারবার ফিরে আসে।

ঘুমের অভাব : পর্যাপ্ত ঘুম না হলে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন ঘ্রেলিন বেশি নিঃসৃত হয়। ফলে লাঞ্চ বা ডিনারের পরও ক্ষুধার অনুভূতি বেড়ে যায়। তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।

কম পানি পান : অনেক সময় শরীরে পানির প্রয়োজনকে আমরা ক্ষুধা ভেবে ভুল করি। নিয়মিত তিন-চার লিটার পানি পান করলে পেট ভরা থাকার অনুভূতি বেশি থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

ফাইবারের অভাব : ফাইবার সমৃদ্ধ খাবার যেমন- সবজি, ফল বা শস্য পেট অনেকক্ষণ ভর্তি রাখে। এ ধরনের খাবার কম খেলে লাঞ্চ বা ডিনারের পরও বারবার ক্ষুধা অনুভূত হয়।

মদ্যপান : অতিরিক্ত মদ্যপান করলেও ক্ষুধা বেশি লাগে। এটি হজম এবং হরমোনের ভারসাম্যকে প্রভাবিত করে, যার ফলে বারবার ক্ষুধা লাগে।

স্ট্রেস ও মানসিক চাপ : স্ট্রেসের কারণে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়ে। তা থেকেও ক্ষুধার অনুভূতি তীব্র হয়। তাই মানসিক চাপ কমানোও ক্ষুধা নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ অংশ। ইন্টারনেট।