জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অসামান্য নৈপুণ্য প্রদর্শন ও সাফল্য অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজয় একাত্তর হলের ১৮ শিক্ষার্থীকে ‘চ্যাম্পিয়ন ক্রীড়া সম্মাননা’ দেয়া হয়েছে। ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গত মঙ্গলবার সন্ধ্যায় হল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান বিশেষ অতিথি ছিলেন। এ সময় ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মাননাপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলেন- ফয়সাল আহমেদ (সমাজবিজ্ঞান), আহসান মন্ডল (বাংলা), সোলায়মান হোসেন রবি (আইন), ইমতিয়াজ আহাম্মেদ ফারাজি (ফিন্যান্স), সিফাত সাদিক খান (সমাজকল্যাণ), রাজু আহম্মেদ (ইংরেজি), তানভীর হোসেন (আন্তর্জাতিক সম্পর্ক), মো: রিফাত (সমাজবিজ্ঞান), মো: আলী আল মুরাম্মার রাকেশ সৈকত (পপুলেশন সায়েন্সেস), তৌহিদ হোসেন (নৃবিজ্ঞান), ফিরোজ হোসেন (নৃবিজ্ঞান), আশিক হোসেন (ইতিহাস), আনোয়ার জাহেদ (রাষ্ট্রবিজ্ঞান), সাহিরুল ইসলাম (বিশ্বধর্ম ও সংস্কৃতি), নাজমুল হোসাইন (ইংরেজি), সাইফ আহমেদ (ফরাসি ভাষা ও সাহিত্য), মিথুন রহমান (ইন্টারন্যাশনাল বিজনেস) এবং রাশেদ মাহমুদ (সমাজবিজ্ঞান)। বিজ্ঞপ্তি।



