ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের ‘ডি’ গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, তুরস্কের সাথে ছিল অস্ট্রেলিয়া। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউ পর্বে উঠেছিল সকারুজরা। কিন্তু শেষ ৩২-এর ম্যাচে আফ্রিকার দেশ মিসরের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সকারুজরা। বিশ্বকাপ বাছাইপর্বের দলে থাকলেও মূল মঞ্চে ছিলেন না দেশটির স্ট্রাইকার মিচেল টমাস ডিউক। ২০২২ কাতার বিশ্বকাপে সকারুজদের হয়ে খেললেও আসন্ন এই বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ পাননি তিনি। বাদ পড়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসর নিয়েছেন।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণায় এক দশকেরও বেশি সময় ধরে চলা ক্যারিয়ারের ইতি ঘটল ডিউকের। এই ফুটবলার ‘সকারুস’দের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন। ৩৫ বছর বয়সী এই ফুটবলার কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন। ওই আসরে তিউনিসিয়ার বিপক্ষে হেডের মাধ্যমে করা তার গোলটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গোলে ১২ বছরের মধ্যে বিশ্বকাপে দেশটির প্রথম জয় নিশ্চিত করেছিল। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও অস্ট্রেলিয়াকে এগিয়ে নিতে ডিউক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।



