কাঁঠালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাককার্যক্রম

Printed Edition

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা সদরের প্রধান ডাকঘর ভবনটি দীর্ঘদিন ধরে চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, বেরিয়ে এসেছে ভেতরের রড। বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়ায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ সরকারি নথি। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন দায়িত্ব পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, ১৯৯২ সালে নির্মিত ভবনটি নি¤œমানের কাজের কারণে অল্প দিনেই জরাজীর্ণ হয়ে পড়ে। পরে একবার দায়সারা সংস্কার করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। সরেজমিন দেখা যায়, প্রাঙ্গণে হাঁটুপানি এবং ভেতরে ছাদ চুইয়ে অবিরাম পানি পড়ছে। ভিজে যাচ্ছে নথিপত্র, মেঝে কর্দমাক্ত। পানির মধ্যেই বসে পলিথিন টাঙিয়ে কাজ করছেন পোস্টমাস্টার।

স্থানীয়দের অভিযোগ, ডিজিটাল যুগেও গুরুত্বপূর্ণ চিঠিপত্র ও সরকারি সেবায় ডাকঘরের অবদান রয়েছে। অথচ ভবনটি বছরের পর বছর ঝুঁকিপূর্ণ থাকায় জনজীবন ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘিœত হচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান তারা। সেবাগ্রহীতারা জানান, বৃষ্টির সময় ভেতরে পানি জমে থাকে, ছাদ খসে পড়ার ভয় থাকে। দ্রুত নতুন ভবন নির্মাণ প্রয়োজন।

পোস্টমাস্টার মো: দ্বীন ইসলাম বলেন, কখন ছাদ ধসে পড়ে; সই আতঙ্ক নিয়ে দায়িত্ব পালন করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মকবুল হোসেন জানান, ভবন সংস্কার বা নতুন ভবনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠানো হবে। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।