আইএফআইসি ব্যাংক ও পাঁচ তারকা হোটেল অ্যান্ড রিসোর্ট ঢাকা রিজেন্সি হোটেলের মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) সই হয়েছে। গতকাল ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়। আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার মো: মনিতুর রহমান এবং ডিএমডি অ্যান্ড চিফ অব লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট শেখ আকতার উদ্দীন আহমেদের উপস্থিতিতে ব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন চিফ অব ব্র্যাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ। অপর দিকে ঢাকা রিজেন্সি হোটেলের পক্ষে চুক্তিতে সই করেন পরিচালক বিক্রয় ও বিপণন মো: মাহমুদ হাসান। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো: জাকির হোসেন; ঢাকা রিজেন্সি হোটেলের পক্ষে প্রতিষ্ঠানটির এসিট্যান্ট মার্কেটিং ম্যানেজার ফাবলিহা গুলরুখসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



