ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনের এককে জয়ের ধারা অব্যাহত রেখেছেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ ও ইতালির জেনিক সিনার। তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডের বোটিক ব্যান ডে জ্যান্ডসচুল্পকে সরাসরি ৬-৩, ৬-৪ ও ৭-৬ (৭-৪) সেটে পরাজিত করেন রেকর্ড ২৫তম শিরোপার লক্ষ্যে খেলতে নামা জোকোভিচ। এ জয়ে ক্যারিয়ারের ৪০০তম গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করলেন সার্বিয়ান এই তারকা।
ম্যাচের পর জোকেভিচ বলেন, ‘দ্বিতীয় সেটের শুরুতে বোটিকের বাহুতে সমস্যা হচ্ছিল ও আমি দেখতে পাচ্ছিলাম তার গতি কমে গেছে। তাই আমি তার প্রথম সার্ভ ও দ্বিতীয় সার্ভের দিকে আরো নজর রেখেছিলাম। তারপর পরিস্থিতি উল্টে গেল।’
তিনি যোগ করেন, ‘আমি অবশ্যই বলব যে, আমি একটু বেশিই শিথিল হয়ে পড়েছিলাম। দ্বিতীয় সেটটি শেষ করতে সমস্যায় পড়েছিলাম। জ্যান্ডসচুলপ একজন কৌশলী খেলোয়াড়, সে অনেক কিছু করতে পারে, তবে আমি জানি যে কিছু ভুল হবে। ‘তৃতীয় সেটে সেট পয়েন্টের ঝামেলা থেকে বেরিয়ে আসতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। সরাসরি সেটে জিততে পেরে আমি খুশি।’
এ দিকে পুরুষ এককের অন্য ম্যাচে ইতালির ইয়ানিক সিনার ৪০ ডিগ্রি তাপমাত্রায় প্রথম সেট হেরেও দুর্দান্ত কামব্যাক করে ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে আমেরিকান এলিয়ন স্পিজিরিক পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। এ ছাড়া বেন শেল্টন ৬-৪, ৬-৪, ৭-৬ (৭-৫) সেটে ভ্যালোন্টিন ভ্যাচেরটকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন।
এ দিকে মহিলা এককে দুইবারের অস্ট্রেলিয়া ওপেন জয়ী জাপানের নাওমি ওসাকা তৃতীয় রাউন্ডের ম্যাচের মাত্র ২ ঘণ্টা আগে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ম্যাডিসন ইংলিশের বিপক্ষে খেলার কথা ছিল তার। তবে পুরনো পেটের ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করতে বাধ্য হন এ জাপানিজ তারকা। তার এই সিদ্ধান্তে না খেলেই পরের রাউন্ডে উঠে গেলেন ম্যাডিসন। অন্য ম্যাচে এলিনা রিবাকিনা ৬-২, ৬-৩ গোমে টেরেজা ভ্যালেন্টোভাকে, এলিস মারটেন্স ৬-০, ৬-৪ সেটে নিকোলা বাতুনকোভাকে পরাজিত করে শেষ আটের টিকিট কাটেন।



