বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘এক্সপোজিং হিডেন হিট : ম্যাপিং হিট-ড্রিভেন হেলথ ডিসপ্যারিটিস অ্যান্ড অ্যাডভান্সিং পলিসি ইমপ্লিকেশনস ফর ক্লাইমেট-রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট ইন ঢাকা, বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বুয়েটের ভিসি অধ্যাপক ড. একরামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। এছাড়াও, অনুষ্ঠানে বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক বক্তব্য রাখেন।
যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্ট-এর ২.২ মিলিয়ন ডলারের আন্তর্জাতিক প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রতিনিধিদল নগর পরিকল্পনা, জনস্বাস্থ্য এবং জলবায়ু-সহনশীলতার সমন্বয়ে অত্যাধুনিক গবেষণা পরিচালনার জন্য দুই লাখ ৩৫ হাজার ৬৮০ ডলার-এর গবেষণা অনুদান পাচ্ছে। বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ প্রধান গবেষক হিসেবে গবেষণা দলটির নেতৃত্ব দিচ্ছেন। সহপ্রধান গবেষক হিসেবে যুক্ত রয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ মোখলেছুর রহমান এবং মানবিক বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল হুদা ।
এই আন্তর্জাতিক যৌথ উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের টুলেন ইউনিভার্সিটিএবং লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেস সেন্টারের সাথে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট। টুলেন ইউনিভার্সিটির ড. মোস্তাফিজুর রহমান এই প্রকল্পের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেস সেন্টারের ড. মো: শাহিনুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফাতিমা আক্তার এই প্রকল্পের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন। বিজ্ঞপ্তি।



