ফেনীর সেই বিতর্কিত এসিল্যান্ড প্রত্যাহার

Printed Edition

ফেনী অফিস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈষম্যমূলক আচরণ করায় জামায়াত জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর অভিযোগ এবং গণঅধিকারের ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঞার অনশনের মুখে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে নির্বাচনী কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা গত শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোমেন শর্মা জানান,নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং প্রশাসনিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সহকারী কমিশনার (ভূমি) ফেনী সদরকে নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত মাঠ পর্যায়ের কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে জসিম উদ্দিনকে অপসারনের দাবী জানিয়ে গত বৃহস্পতিবার সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফটকে অনশনে বসেন তারিকুল।