খুবিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

Printed Edition

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে খুবি ক্যাম্পাসে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কার্যক্রম শুরু করেছে ব্যাংকটি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এসইভিপি ও খুলনা জোনাল হেড মোহাম্মদ নাজিম উদ্দীন। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো: গোলাম রকিবু, বিভিন্ন হলের প্রভোস্ট, ডেপুটি রেজিস্ট্রার ও এস্টেট শাখার প্রধান এস এম মোহাম্মদ আলী, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও খুলনা শাখা ম্যানেজার মো: এনায়েত ফকির এবং ভাইস প্রেসিডেন্ট ও গল্লামারী শাখা ম্যানেজার মো: আব্দুল মান্নানসহ ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।