চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্রকল্যাণ অধিদফতরের উদ্যোগে ‘প্রকৌশল শিক্ষায় ইসলামী শরিয়াহ্ এবং আকিদা চর্চা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। প্রধান আলোচক ছিলেন এডুকেশন নেটওয়ার্কের পরিচালক অধ্যাপক মোখতার আহমাদ। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম। আলোচনায় আরো অংশ নেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ কারি মাওলানা নুরুল্লাহ, চুয়েট স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম হাফেজ কারি মাওলানা হামিদুল্লাহ। কুরআন তেলাওয়াত করেন ২২ ব্যাচ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহির তাজওয়ার। সেমিনার সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান এবং ২০ ব্যাচ, সিএসই বিভাগের আদিল রায়হান। বিজ্ঞপ্তি।



