ঈশ্বরদী প্রেস ক্লাবের নতুন কমিটি

সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক শেখ মেহেদী হাসান

Printed Edition

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

পাবনার ঈশ্বরদী প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সাপ্তাহিক সমকোণের সম্পাদক আব্দুল মান্নান টিপুকে সভাপতি এবং কালের কণ্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি খবরের কাগজের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি সমকালের প্রতিনিধি সেলিম সরদার, সহসাধারণ সম্পাদক দৈনিক বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু এবং কোষাধ্যক্ষ দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি শহীদুল্লাহ খান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক করতোয়ার প্রতিনিধি এস এম ফজলুর রহমান, ইত্তেফাকের প্রতিনিধি স্বপন কুমার কুণ্ডুু, সাপ্তাহিক জংশনের সম্পাদক এস এম রাজা এবং সাপ্তাহিক ঈশ্বরদী বার্তার সম্পাদক আজিজুর রহমান খান। নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান টিপু জানান, গঠনতন্ত্র অনুযায়ী শিগগিরই ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।