ক্রীড়া ডেস্ক
২০২৬ ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলোয়াড় পাঠিয়ে নতুন রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে ক্লাবটির ১৯ জন ফুটবলার নিজ নিজ জাতীয় দলের হয়ে অংশ নিচ্ছেন। এটি শুধু ইংলিশ ফুটবলের ইতিহাসেই নয়, বিশ্বকাপের ইতিহাসেও কোনো ক্লাবের সর্বোচ্চ খেলোয়াড় পাঠানোর রেকর্ড।
ম্যানচেস্টার সিটির সর্বশেষ ম্যাচে অংশ নেয়া ১৯ জন ফুটবলারের মধ্যে চারজন জায়গা পেয়েছেন ইংল্যান্ড দলে। তারা হলেন- জেমস ট্রাফোড, মার্ক গুয়েহি, নিকো ওঁ’রেলি এবং জন স্টোন।
অন্যদিকে পর্তুগাল দলে রয়েছেন সিটির তিন তারকা বার্নান্দো সিলভা রুবেন দিয়াজও ম্যাথিও নুনেস। বিশ্বকাপের পর বার্নার্দো সিলভা ক্লাব ছাড়তে পারেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। নেদারল্যান্ডের হয়ে খেলবেন টিজ্জানি রেইজন্ডার্ন ও ন্যাথান । আর ক্রোয়েশিয়া দলে আছেন মাতেও কোভাচিচ ও জোস্কো ভার্ডিয়েল।



