ইস্টওয়েস্টইউনিভার্সিটিতে ‘পরিবর্তনের চাবিকাঠি : আজকের জিজ্ঞাসা’ শিরোনামে পাবলিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ, এবং ব্র্যাকের চেয়ারম্যান, ড. হোসেন জিল্লুর রহমান। তিনি পরিবর্তনের জন্য ছয়টি চালিকাশক্তির(ড্রাইভার) কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে, বর্ণনা (ন্যারেটিভ), প্রতিষ্ঠান (ইন্সটিটিউশান), সামাজিক রীতিনীতি (নরমস), উদ্যোগ (ইনিশিয়েটিভস), ক্ষমতা (পাওয়ার), এবং গোষ্ঠী তন্ত্র (ইন্টারেস্টেড গ্রুপ) এর কথা বলেন। তার বক্তৃতায় এসব চালিকাশক্তির প্রভাবগুলোর ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো কিভাবে আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলে তা তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, উন্নয়নের সুফল সমাজের ভয়েজ দুর্বল মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এসব মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যে বিশেষ নজর দিতে হবে। আমাদের সমাজে নায্যতার যে ঘাটতি রয়েছে তা দূর করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. শামস রহমান। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



