ইবনে সিনা ট্রাস্ট ও রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের মধ্যে চুক্তি স্বাক্ষর

Printed Edition
চুক্তিপত্র বিনিময় করেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের সিইও ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম মঞ্জুরুল হক মজুমদার  : নয়া দিগন্ত
চুক্তিপত্র বিনিময় করেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের সিইও ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম মঞ্জুরুল হক মজুমদার : নয়া দিগন্ত

ইবনে সিনা ট্রাস্ট এবং হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের (সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেড) মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী হোটেলটির সকল স্টাফ, হোটেল গেস্ট, অ্যাসোসিয়েটেড আউটর্সোসিং এজেন্সিস,কর্মকর্তা-কর্মচারী ও তাদের ডিপেনডেন্টরা ইবনে সিনার সকল শাখা থেকে মেডিক্যাল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

হোটেলের সিইও ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম মঞ্জুরুল হক মজুমদারের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং হোটেলের ডিরেক্টর ফিন্যান্স মো: শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন হোটেলের কোম্পানি সেক্রেটারি ও হেড অব এডমিন মোহাম্মদ মনিরুল ইসলাম খান এফসিএস, এসি: ডিরেক্টর পিপল অ্যান্ড কালচার মেজর সৈয়দ লোকমান হামিদ ও মেডিক্যাল অফিসার ডা: মো: জাহিদুল হক এবং ইবনে সিনা উত্তরা শাখার এডমিন ইনচার্জ মো: জাকির হোসেন, ট্রাস্টের করপোরেট রিজিওনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ মাসুদ, সিনি: এসি: ম্যানেজার অ্যান্ড মার্কেটিং ইনচার্জ উত্তরা শাখা মো: মেহেদী হাসান, ট্রাস্টের করপোরেট নর্থ জোন ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট আবু আব্দুল্লাহ রাসেল, অফিসার, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট জহির রায়হান ও আব্দুল্লাহ আত-তাসনিম প্রমুখ। বিজ্ঞপ্তি।