পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

Printed Edition

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুতে সাগর নামের একজন নিহত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। এর আগে ভোর ৫টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাগর নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি ও ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৪টার দিকে সাগরসহ দুই-তিনজন তাঁতিবন্ধ স্টেশন এলাকার নজরুল ইসলামের বাড়িতে ঢোকে। এ সময় বাড়ির মালিক নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে এলাকার লোকজন জড়ো হয়ে তাকে আটক করে গণপিটুনি দিলে তিনি নিহত হন। এ সময় স্থানীয়রা খবর দিলে দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, পাবনা সদরের প্রায় এলাকায় গরুচুরির ঘটনা ঘটছে। এলাকার কৃষক ও খামারিরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। প্রতিনিয়ত গরু চুরি হলেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।