এনডিএফ চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

Printed Edition

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্টগ্রামের উদ্যোগে ‘জুলাই বিপ্লব : ন্যায়, সাম্য ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা গতকাল নগরীর চকবাজারের কিশলয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন এনডিএফ চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা: এ টি এম রেজাউল করিম, সঞ্চালনা করেন ডা: মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। প্রধান আলোচক ছিলেন এনডিএফের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা: মাহমুদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি।

বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) শাখার সভাপতি ডা: মাহমুদুর রহমান, এনডিএফ ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা: হাসানুল বান্নাহ, ও সদস্য ডা: ইরফান। বিজ্ঞপ্তি।