চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া এবং কক্সবাজারে চকরিয়া, কক্সবাজার সদর ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব এবং সরকারের চলমান ত্রাণ কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায় এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উদ্যোগে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) এর যৌথ অর্থায়নে দুই হাজার খাদ্যসামগ্রী জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি খাদ্যসামগ্রী প্যাকেটে চাল, ডাল, চিড়া, আলু লবণসহ প্রায় ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিগুলো বিশ্বাস করে যে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) কেবল একটি প্রাতিষ্ঠানিক অঙ্গীকার নয়, বরং দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানোর একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিজ্ঞপ্তি।



