নয়াবাদ মসজিদ ও কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় তিনি মসজিদের ঐতিহাসিক স্থাপত্য ও ঐতিহ্য ঘুরে দেখেন।

গতকাল মঙ্গলবার তিনি দিনাজপুর জেলা প্রশাসন ও রাজদেবোত্তর এস্টেটের সার্বিক আয়োজনে ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেন। এর পরই পাশেই অবস্থিত ঐতিহাসিক নয়াবাদ মসজিদে পরিদর্শন করেন। মসজিদে প্রবেশের সময় মার্কিন রাষ্ট্রদূতসহ তার সব সফর সঙ্গীরা জুতা খুলে মসজিদের পবিত্রতা বজায় রাখেন। পরিদর্শনকালে সাথে ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো: মনজুরুল ইসলাম।

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেছেন, এই সৌহাদ্যপূর্ণ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্ব-পারস্পারিক সহযোগিতা সংস্কৃতি ও জনসম্পৃক্ততার বন্ধনকে আরো সুদৃঢ় করবে। প্রতœতাত্তিক বিষয়ের উন্নয়ন নিয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী মিসেস ডিনেন ডাত্ত, প্রোটকল অফিসার ক্লারিয়ান, রাজদেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুরের জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক (উপ-সচিব) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাঝহারুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম, প্রতœতাত্তিক বিভাগের রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ প্রমুখ।