পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা

Printed Edition

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) একজন অঙ্গীভূত আনসার সদস্যের সন্তানের ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যকে সম্মান জানাতে গতকাল দুপুরে যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অঙ্গীভূত আনসার সদস্য নজরুল ইসলামের ছেলে এবং নব্য পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এএসপি মো: বাচ্চু রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেয়া। এ সংবর্ধনার মাধ্যমে বাহিনী তার অসামান্য কৃতিত্বকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি সদস্যদের পরিবারে শিক্ষা, মেধা ও দেশসেবার মূল্যবোধ বিকাশের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। অনুষ্ঠানে যশোর জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মাজহারুল ইসলাম ভূঁইয়া নব্য পুলিশ ক্যাডারে মো: বাচ্চু রহমানের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। বিজ্ঞপ্তি।