চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা ও উদ্ভাবনভিত্তিক সংগঠন আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্সের (এএসসিই) চুয়েট শাখার বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: রিয়াজ আকতার মল্লিক, ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম এবং এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের ফ্যাকাল্টি অ্যাডভাইজর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার। সভায় সভাপতিত্ব করেন এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের সভাপতি আব্দুল ওয়াদুদ শিমুল। এতে সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী ফারহান ইসলাম ও আনিকা তাবাসসুম রমা। বিজ্ঞপ্তি।



