ক্রীড়া ডেস্ক
দলবদলের বাজরে গুঞ্জন ছিল আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজকে দলে টানবে বার্সেলোনা। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে নেয়ার বিষয়ে আলোচনায় বসতে অস্বীকৃতি জানায় অ্যাথলেটিকো মাদ্রিদ। এসবের মাঝেই গত পরশু ন্যু ক্যাম্পে পৌঁছেছেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। স্প্যানিশ চ্যাম্পিয়নদের সাথে ১০ মিলিয়ন ইউরোর (প্রায় ১১.৬ মিলিয়ন ডলার) চুক্তি সম্পন্ন করার পথে ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। আগামী কয়েক ঘণ্টার মধ্যে মেডিক্যাল সম্পন্ন করার কথা জেসুসের। এরপর বার্সেলোনার সাথে দুই বছরের চুক্তিতে সই করবেন তিনি।



