ক্রীড়া প্রতিবেদক যুক্তরাষ্ট্র থেকে
আরো অনেক আগ থেকেই ফিফা অন লাইনে বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি শুরু করেছিল। তবে নিউ ইর্য়কের সব চেয়ে কাছের এই ভেন্যুর খেলা দেখতে নিউ ইর্য়কের বাংলাদেশী প্রবাসীদের এখন প্রবল আগ্রহ জন্মেছে। তারা আলস্যে বা অন্য কোনো কারণে টিকিট কিনেনি ম্যাট লাইফ স্টেডিয়ামের বিশ্বকাপ ম্যাচ দেখতে। অথচ এখন বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশীদের মধ্যে প্রবল আগ্রহ। তবে মিলছে না টিকিট। ফলে যেসব বাংলাদেশী টিকিট কিনেও বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসতে পারেননি ভিসা না পাওয়ায় তাদের টিকিটই এখন জোগাড়ের প্রাণান্ত চেষ্টা করছেন।



