বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ

অবশেষে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালেন টাইগাররা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

তানজিদ হাসান তামিম সেঞ্চুরির জন্য কম চেষ্টা করলেন না। ছক্কার উদ্দেশে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লে সফল হননি। তামিমের পরপরই বিদায় নেন ওপেনার তৌহিদ হৃদয়। দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের ১৫১ রানের ওপেনিং জুটিতে ৭ উইকেটে ম্যাচ জিতে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ। তাতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিক জিম্বাবুয়ে। হারারের গত তিন ম্যাচের ব্যাটিং-দুর্ভোগ কাটিয়ে স্বস্তির এক জয় পেল মেহেদী হাসান মিরাজের দল।

টস জিতে গতকালও ফিল্ডিং নিলেন অধিনায়ক মিরাজ। ৪৮.১ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৯৯ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে মাধেভেরে ৭৫, ইভান্স ৫০ ও কাইয়া ২৫ রান করেন। শরিফুল ৪টি, তাসকিন ও তানভির দু’টি করে ও সাইফউদ্দিন একটি উইকেট নেন।

হারারের স্পোর্টস ক্লাবে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান ছুঁয়ে ফেলে লাল-সবুজ জার্সিধারীরা।

দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভোগা দলটি এ দিন শুরু থেকেই ছিল ভিন্ন মেজাজে। ওপেনিং জুটিতে ১৫১ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন তানজিদ হাসান ও সৌম্য সরকার। সিরিজে এটিই বাংলাদেশের প্রথম শতরানের জুটি।

সতর্ক শুরু করলেও পরে গতি বাড়ান সৌম্য। ৮২ বলে ৬৯ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। তবে দিনের সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থাকল তানজিদের সেঞ্চুরি না পাওয়া। তিনবার জীবন পাওয়া এই ওপেনার একের পর এক সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিন অঙ্কের দিকে। নাজমুল হোসেন শান্ত এক ওভার মেডেন খেলে তাকে সেঞ্চুরির সুযোগ করে দিলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেননি তিনি। আর্নেস্ট মাসুকুর বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ১০১ বলে ৯৪ রান করে। তার ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কা। এরপর দ্রুত আউট হন হৃদয়। তবে কোনো বিপদ হতে দেননি শান্ত ও নুরুল হাসান সোহান। শান্ত ২৪ ও সোহান ৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ৪৮.১ ওভারে ১৯৯ (বেনেট ৬, কারান ২, কাইয়া ২৫, আরভিন ৫, মাধেভেরে ৭৫, রাজা ১১, মাডান্ডে ১, ইভান্স ৫০, মাসুকু ২, শিভাঙ্গা ২*; তাসকিন ২/৩২, শরিফুল ৪/৪৪, সাইফ ১/৩১, তানভির ২/৩৭)।

বাংলাদেশ : ৩৬ ওভারে ২০০/৭ (তানজিদ ৯৪, সৌমথ্য ৬৯, শান্ত ১৮*, হৃদয় ০, সোহান ০*; মাসুকু ২/৩৩, শিভাঙ্গা ১/৩৪)।

ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

সিরিজ : জিম্বাবুয়ের ২-১ এ সিরিজ জয়।

ম্যাচ সেরা : তানজিদ তামিম।