খুলনা ব্যুরো
খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (খুলনা ওয়াসা) চেয়ারম্যান হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান গতকাল বুধবার যোগদান করেন। এ উপলক্ষে ওয়াসার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার এমডি ফিরোজ শাহ, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং বিএনপির নেতাকর্মীরা বড় সংখ্যায় উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ জুলাই খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামানকে তিন বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়।



