হিটের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ড. মাহবুবুর রহমান

সবুজ অর্থায়নের প্রসার দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করবে

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, টেকসই শিল্পায়ন নিশ্চিত করতে উদ্ভাবনী অর্থায়নব্যবস্থা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। সবুজ অর্থায়নের প্রসার এবং টেকসই উৎপাদন ও পরিবেশবান্ধব বিনিয়োগ দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্প দেশের সবুজ অর্থায়ন শিক্ষা ও টেকসই উৎপাদন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের আওতাধীন উপ-প্রকল্প ‘অ্যাডভান্সিং গ্রিন ফাইন্যান্সিং এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি প্র্যাকটিসেস ফর সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং গ্রোথ’-এর সাব-প্রকল্প ব্যবস্থাপনা দলের তিন দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি সম্পন্ন হয়েছে। প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. আবদুল্লাহিল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও প্রকল্পের সহযোগী উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. নেজামুল হক এবং উপ-প্রকল্প ব্যবস্থাপনা দলের সদস্য ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক ড. শাহানারা বাশার। বিজ্ঞপ্তি।